০৩ জানুয়ারী, ২০২১ ১১:৩৪ এএম

করোনায় আক্রান্ত টেলিভিশন উপস্থাপক  ল্যারি কিং

করোনায় আক্রান্ত টেলিভিশন উপস্থাপক  ল্যারি কিং
ল্যারি কিং। ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং।

শনিবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ল্যারি কিংয়ের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে না। করোনার সতর্কতার জন্য এই কঠিন নিয়ম মানা হচ্ছে।

ল্যারি কিং সত্তরের দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা, ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও